নাচোলে ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাজার থেকে নাচোল খ. ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে নাচোল থানার দুলাহার গ্রামের রবিউল ইসলামের ছেলে রাজন (২৮) ভ্যানযোগে ভোলা মোড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ওই ভ্যানচালক ওই ছাত্রীকে যৌন উত্তেজক ও আপত্তিকর কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী ভোলা মোড়ে ভ্যান থেকে নেমে তার বাবাকে মোবাইলের মাধ্যমে জানালে তার বাবা ও এলাকাবাসী এসে ভ্যানচালককে আটক রেখে পুলিশকে খবর দেন।
তিনি আরো জানান, পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তোভোগী ও ইভটিজারকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়। ওই ইভটিজারকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে দিলে সে দোষ স্বীকার করায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন