ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালুখালীতে প্রথমবারের মতো নির্মত হচ্ছে বিনোদন কেন্দ্র : শীঘ্রই উদ্বোধন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ৩:১৩

রাজবাড়ীর পাংশায় ভ্রমণপ্রিয় মানুষের জন্য নির্মাণ করা হচ্ছে বিনোদন কেন্দ্র। ৬ মাস পর শেষ হয়েছে নির্মাণকাজ। এখন চলছে রংয়ের কাজ। রমজান মাসের আগেই উদ্বোধন করা হবে স্বপ্ন বিলাস ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে নামে এই বিনোদন কেন্দ্র। জেলার মধ্যে এ ধরনের বিনোদন কেন্দ্র প্রথম নির্মাণ হওয়ায় উদ্বোধনের আগেই বিকেল হলে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।

কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাউগ্রামের সিব দোয়ার বিলে গড়ে উঠছে এই স্বপ্ন বিলাস ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে ও বিনোদন কেন্দ্র।

সরেজমিন জানা যায়, ৫ একর জলাশয়ের ওপর নির্মাণ করা হয়েছে বিনোদন কেন্দ্রটি। এই বিনোদন কেন্দ্রে বাচ্চাদের খেলার জন্য দোলনা, ঘোড়া, হাতিসহ বিভিন্ন আধুনিক খেলনাসামগ্রী থাকবে। এছাড়াও বিনোদন কেন্দ্রের নিচে পানিতে থাকবে বিভিন্ন রঙ-বেরঙের নৌকা। মানুষের বসার জন্য তৈরি করা রহয়েছে ১৩টি উন্মুক্ত কক্ষ। এরমধ্যে থাকবে দুটি ভিআইপি কক্ষ। এছাড়াও করা হয়েছে একটি দোকান ও রান্নাঘর। থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

খবারের মধ্যে থাকবে সকল প্রকার ফাস্টফুড আইটেম। এছাড়াও নান রুটি, গ্রিল ও বিরিয়ানিসহ বিভিন্ন আইটেমর খাবার থাকবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকবে তা এখনো সিন্ধান্ত নেয়া হয়নি। তবে প্রবেশদ্বার উন্মুক্ত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

স্বপ্ন বিলাস ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রের উদ্যোক্তা কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন (বাচ্চু) জানান, এখানে আমারদের গোষ্ঠীগত প্রায় ২৫ একর জমি রয়েছে। আমি ২০০৮ সাল থেকে এই জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। নিজের চিন্তা থেকে শখের বশে ৫ একর জমির ওপর শুরু কাজ শুরু করি। মানুষের সাড়া পেলে আরো সম্প্রসারণ করবেন বলে জানান তিনি।

তিনি বলেন, এই বিনোদন কেন্দ্রের সাথে আমরা ৭ জন জড়িত। চোখ ধাঁধানো লাইটিং দিয়ে বিনোদন কেন্দ্রটি সাজানো হবে। এখানে জন্মদিন, বিয়ে, বৌভাত ও বিভিন্ন সেমিনার বুকিংয়ের সুযোগ থাকবে। মানুষ সবকিছু বাজারমূল্যেই পাবে বলে জানান তিনি। তবে জেলায় এ ধরনের বিনোদন কেন্দ্র প্রথম হাওয়ায় তিনি সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি