ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বুড়িমারী শুল্ক স্টেশনে হয়রানির অভিযোগ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৪-৩-২০২২ বিকাল ৫:১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে সরকারি হারে রাজস্ব পরিশোধ করার পরও অতিরিক্ত টাকা না দিলে পণ্য খালাসের ফাইলে স্বাক্ষর করেন না তারা। এ শুল্ক স্টেশনের দুজন রাজস্ব ও দুজন সহকারী রাজস্ব কর্মকর্তা টাকা ছাড়া পণ্য ছাড়করণের ফাইলে স্বাক্ষর করেন না বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা জানান, বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার অসুস্থতাজনিত কারণে সম্প্রতি ছুটিতে যান। এরমধ্যে দায়িত্বরত দুজন রাজস্ব ও দুজন সহকারী রাজস্ব কর্মকর্তা ভুটান থেকে আনা জিপসাম, ডলোমাইড পাউডার, লাইমস্টোন পাথর ও পাউডার প্রতি টনে ৫০০ টাকা করে দাবি করেন। পাশাপাশি বিভিন্ন বিধি-বিধান দেখিয়ে ফাইল আটক ও হয়রানি করেন। নির্বিঘ্নে অনিয়ম করতে প্রভাবশালী কিছু ব্যবসায়ীর সাথে সখ্য গড়ে সরকারের ভাবমূর্তি ম্লান করছেন শুল্ক স্টেশনের কতিপয় কর্মকর্তা। বর্তমানে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া এবং অসাধু কিছু ব্যবসায়ী মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও পাচারে রাজস্ব কর্মকর্তা জড়ানোয় এ শুল্ক স্টেশনে ব্যাপক আলোচনার তৈরি হয়েছে।
 
শুল্ক স্টেশনের একটি সূত্র দাবি করেছে, রংপুর সদর দপ্তরের একজন ‍ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ব্যবসায়ীদের জিম্মি করে এসব অপকর্ম করা হচ্ছে।
 
এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির মিনা ও আবু তাহের মিয়া বলেন, কাউকে কোনো ধরণের হয়রানি বা অনিয়ম করা হয় না। কে অভিযোগ করেছে নাম বলেন। জানামতে এ ধরনের কোনো সুযোগ নেই।
 
বুড়িমারী শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন বলেন, আপনি জানালেন। আমি অন্যায়কারীকে ছাড় দেব না। শুনলাম। সরকারি স্বার্থ অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু