এডাব-ই এনজিওদের একমাত্র মুখপাত্র
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব-এর কার্যনির্বাহী পরিষদ ও সিলেট বিভাগের কর্মরত সদস্য সংস্থাসমূহে নির্বাহী প্রধানদের এক মতবিনিময় সভা সিলেটস্থ এনজিও ফোরামে অনুষ্ঠিত হয়।
এডাব মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল মালিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে এডাব কার্যনির্বাহী পরিষদের সদস্য এটিএম বদরুল ইসলাম ও কাজী মোঃ আবুল কালাম আজাদ।
সিলেট বিভাগের অন্যান্য জেলা থেকে মোট ৩৫টি এনজিওর প্রধানগণ উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ এনজিওদের নানাবিধ সমস্যা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এডাব চেয়ারপরসনের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি এডাব চেয়ারপারসন আব্দুল মতিন বলেন, শুরু থেকে যেমন এডাব এনজিওসমূহের মুখপাত্র হিসেবে কাজ করে আসছে ভবিষ্যতেও এডাব-ই এনজিওদের একমাত্র মুখপাত্র হিসেবে কাজ করবে। চেয়ারপারসন সংঘশক্তি হিসেবে এডাব-এর শক্তি বৃদ্ধি করার জন্য সদস্য সংস্থাসমূহের প্রধানদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাস-এর নির্বাহী পরিচালক হুমায়ুন ইসলাম কামাল, বিশিষ্ট নারী নেত্রী নাজনীন হোসাইন, এডাব কর্মসূচি পরিচালক কউসার আলম কনকসহ ৪ জেলার এডাব সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সাদিক পলাশ / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ