টেকনাফের হ্নীলা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার
র্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে পাকা রাস্তার ওপর একজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ আবছার (২৮), পিতা- মৃত আবু জাফর, মাতা- নুরুন নাহার বেগম, সাং- দক্ষিণ লেদা, ওয়ার্ড নং- ৮, ইউপি- হ্নীলা, উপজেলা টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত ব্যক্তি তার ডান কাঁধে থাকা বস্তার ভেতরে অস্ত্রশস্ত্র ও গুলি আছে বলে স্বীকার করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও ডান কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ওয়ানশুটারগান, দুটি কিরিচ ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাস, খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied