ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকের উদ্যোগে নগরীর ১১ পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১:৫৬

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে টাউন হল মোড়ে মাস্ক ক্যাম্পেইনের মাধ্যমে নগরীর ১১টি পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। বুধবার (২৬ মে) ‍এ ক্যাম্পেইনের ‍উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে মেয়র বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে আমরা কয়েক লাখ মাস্ক বিতরণ করেছি। আজ এই ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

মেয়র সকলের প্রতি আহ্বান রেখে বলেন, নিজের ও পরিবারের সুস্থতার স্বার্থে আসুন সবাই মাস্ক পরিধান করি। সকলে ঐক্যবদ্ধভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশকে করোনামুক্ত রাখি।

টাউনহল মোড়ে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজিব কুমার সরকার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ  কে দেবনাথ, বিডি ক্লিন সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নগরীর অন্যান্য পয়েন্টসমূহ হলো- চরপাড়া, গাঙ্গিনাপাড়, ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ, মাসকান্দা বাজার, নতুন বাজার, রেলস্টেশন, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং বাকৃবি শেষ মোড়। সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত