ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দুই বছর পর স্বরূপে ফিরল শিক্ষাঙ্গন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১০:৫৩

প্রায় দুই বছর পর আজ স্বাভাবিক রূপে ফিরছে দেশের সব শিক্ষাঙ্গন। করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর প্রাক্-প্রাথমিক ছাড়া সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এত দিন সীমিত পরিসরে চলছিল শ্রেণি কার্যক্রম। তবে আজ থেকে প্রাক্-প্রাথমিক খুলছে, স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা হবে সব ধরনের প্রতিষ্ঠানে।

মঙ্গলবার (১৫ মার্চ) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে—গত শনিবার এমন ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এত দিন পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে প্রধান বাধা ছিল ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকার আওতায় আনা। ইতিমধ্যেই এই বয়সের ৯৮ শতাংশ শিক্ষার্থীই টিকার আওতায় চলে এসেছে। তাই পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে তেমন বাধা থাকছে না।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র অনুযায়ী, সারা দেশে ১২ থেকে ১৭ বছরের মধ্যে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থী রয়েছে। ৯ মার্চের তথ্যানুযায়ী, তাদের মধ্যে ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৫০ জনকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। আর প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮০৩ জনকে। অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রথম ডোজ আর ৮০ শতাংশ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে। তবে গত পাঁচ দিনে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে। এ ছাড়া করোনা সংক্রমণ হারও অনেকাংশে কমে গেছে। তাই এখন পুরোদমে ক্লাস শুরু করতে আর সমস্যা নেই।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু করা হয়। এরপর ২ মার্চ সীমিত আকারে প্রাথমিক স্তরে পাঠদান শুরু হয়। তবে গত সপ্তাহে প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান জানান, প্রাথমিক স্তরে পুরোদমে ক্লাস চলছে। শিক্ষার্থীরা সপ্তাহে ৬ দিনই স্কুলে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস উন্মুক্ত করতে সময় নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকেই তাদের সশরীরে ক্লাস নেওয়া হবে।

তবে এত দিনের বন্ধে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এবার রোজার ছুটি কমানো হয়েছে। অন্য বছর প্রথম রোজা থেকেই স্কুল বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এ বছর ২০ রোজা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।

জামান / জামান

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন