ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আন্তঃস্কুল প্রতিযোগিতায় দুই বিভাগে চ্যাম্পিয়ন হাতীবান্ধার ঐশি


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১২:৩৬

৫০তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর অঞ্চলের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে লালমনিরহাটের হাতীবান্ধার ছাত্রী তাসমিন আক্তার ঐশি। তাসমিন আক্তার ঐশি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইসাহাক আলী ও আনজু আরা দম্পতির মেয়ে ও  সাংবাদিক শাহিনুর রহমান প্রান্ত’র ছোট বোন। সে হাতীবান্ধা এসএস মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রংপুর জিলা স্কুল মাঠে ঐশির হাতে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান। 

জানা গেছে, ৫০তম আন্তঃস্কুল শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা অধিদফতর। কয়েকটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার আসর বসে। প্রথম দিকে স্কুল পর্যয়ে বাছাই করে উপজেলা পর্যয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এরপর জেলা পর্যয়ে বিজয়ীরা উপ অঞ্চল(বিভাগ)। পরে উপ-অঞ্চল বিজয়ীরা  অঞ্চল(দুই বিভাগ) পর্যয়ে থেকে জাতীয় পর্যয়ে খেলার সুযোগ পায়। 

সেই আন্তঃস্কুল প্রতিযোগিতায় হাতীবান্ধা এসএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন আক্তার ঐশি বালিকা মধ্যম গ্রুপের দৌড় প্রতিযোগিতায় উপ-অঞ্চল তথা রংপুর বিভাগে বিজয়ী হয়ে গত শনিবার (১২ মার্চ) রংপুর জিলা স্কুল মাঠে অঞ্চল(রংপুর ও রাজশাহী বিভাগ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে একশত ও ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়ে ব্যক্তিগত ৪ পয়েন্ট অর্জন করে। ব্যক্তিগত পয়েন্ট অঞ্চল প্রতিযোগিতায় সর্বচ্চ হওয়ায় ঐশিকে ব্যাক্তিগত চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয়া হয়। ঐশি আন্তঃস্কুল শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যয়ে অংশ নেয়ার গৌরব অর্জন করে। 

গত শনিবার (১২ মার্চ) রংপুর জিলা স্কুল মাঠে আন্তঃস্কুল শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার অঞ্চল পর্যয়ের খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান ব্যাক্তিগত চ্যাম্পিয়ান ঐশির হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও বিভিন্ন ইভেন্টে সর্বাধিক প্রতিযোগি ও বিজয়ী হিসেবে বিদ্যালয় ভিক্তিক পর্যায়ে রাজশাহী ও রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে ঐশির বিদ্যালয়। হাতীবান্ধা এসএস মডেল সরকারিন উচ্চ বিদ্যালয়ের ৫জন প্রতিযোগির মধ্যে ৪জন অঞ্চল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 

ঐশি'র ভাই সাংবাদিক শাহিনুর রহমান প্রান্ত বলেন, ঐশি'র এ অর্জন গোটা রংপুর বিভাগের মুখ উজ্জল করেছে। তিনি বোনের সাফল্যে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

তাসমিন আক্তার ঐশি'র শিক্ষক হাতীবান্ধা এসএস মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর হোসেন বলেন, রংপুর রাজশাহী বিভাগে বিদ্যালয় ভিক্তিক চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বিদ্যালয়। একই সাথে বালিকা মধ্যম গ্রুপে ঐশি সর্বচ্চ পয়েন্ট নিয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছে। আশা করি ঐশি জাতীয় পর্যয়ে বালিকা মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করবে। এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক