ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে পাহাড়ের গহীনে আটকে পড়া ৮ ছাত্রকে উদ্ধার করল পুলিশ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১:২

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ের গহীনে আটকে পড়া ৮ জন স্কুলছাত্রকে থানা পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সোমবার (১৪ মার্চ) উপজেলার চাম্বল স্কুলের ৮ ছাত্র পাহাড়ের গহীনে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে আটকা পড়ে। এ সময় তারা বাঁশখালী থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করে। ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশে এসআই আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত পূর্ব চাম্বলের ওই পাহাড়ি এলাকায় গিয়ে দীর্ঘ তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে জনমানবহীন পাহাড়ি এলাকার গহীন জঙ্গল থেকে পথ হারানো ৮ স্কুলছাত্রকে উদ্ধার করেন।

পথ হারানো গহীন জঙ্গলে আটকা পড়া ছাত্ররা হলো- ১। শহীদুল ইসলাম (১৭), পিতা-বদিউল আলম, সাং-পূর্ব চাম্বল, ৬নং ওয়ার্ড, ২। মোহাম্মদ জিয়াউর রহমান সিকদার (১৮), পিতা-সিরাজ সিকদার, সাং-দ: চাম্বল, ৬নং ওয়ার্ড, চাম্বল ইউপি, ৩। মো. পারভেজ আলম (১৮), পিতা-জাফর আহমদ, সাং-মুন্সিরখীল, ৩নং ওয়ার্ড, চাম্বল ইউপি, ৪। মো. শাহাদাত হোসেন (১৮), পিতা-জাকের আহমদ, সাং- পূর্ব শীলকূপ, ৯নং ওয়ার্ড,  ৫। আতাউর রহমান (১৭), পিতা-জহির আহমদ, সাং-পূর্ব বড়ঘোনা, ৮নং ওয়ার্ড, গন্ডামারা ইউপি, ৬। আব্দুর রহিম (১৬), পিতা-মোস্তফা আলী, সাং-মধ‍্যম শীলকূপ, ৭নং ওয়ার্ড, শীলকূপ ইউপি, ৭। হাবিবুর ইসলাম (১৬), পিতা-কবির আহমদ, সাং-পূর্ব চাম্বল, ৬নং ওয়ার্ড, চাম্বল ইউপি, ৮। নাফিজুল ইসলাম (১৬), পিতা-নেওয়াজ উদ্দিন, সাং-উত্তর চাম্বল, সর্বথানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামদ। তাদের পাহাড় থেকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারের পর তারা জানায়, তারা সকলে পাহাড় দেখার জন‍্য গিয়ে রাস্তা ভুল গিয়েছিল।তারপর একজন পাহাড়ের উপর উঠে মোবাইলের নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এবং  পুলিশ গিয়ে জঙ্গল হতে তাদের উদ্ধার করে।

গহীন জঙ্গলে পথ হারিয়ে আটকে পড়া ছাত্রদের ফিরে পেয়ে পরিবারের সদস্যরা তৃতীয়বারের মতো চট্টগ্রাম জেলার অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সরকারি জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ফোর্স পাঠিয়ে পাহাড়ের গহীনে আটকে পড়া ৮ স্কুলছাত্রকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। এ সময় তিনি আরো বলেন, বিপদের মুহূর্তে মানুষের পাশে থাকাটাই পুলিশের দায়িত্ব।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন