ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে বাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ৩:২৮

রাজশাহী গোদাগাড়ীতে নৃসংশভাবে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে বাড়ি ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর গ্রামের জালাল উদ্দীনের বসতবাড়িতে এ ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে। বর্তমানে জালাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিন জানা যায়, গত ৬  মার্চ সকাল ১০টার দিকে একই এলাকার আদিবাসী গাহানু সরদারের ছেলে মোহনলাল ও জহুরলাল চৌদুয়া গ্রামের হাবিবুর রহমানের নেতৃত্বে একদল স্থানীয় ও বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে জালাল উদ্দীন ও তার দুই সন্তানের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির নারী সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বলেও জানান জালাল উদ্দীন। সন্ত্রাসীদের তাণ্ডবে প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেলে হাবিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল ফাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করে বাড়ি ভাংচুর করে। সেই সাথে ১০টি গরু ও ২০টি ছাগল, যার  আনুমানিক মুল্য ৯ ল‍াখ টাকা এবং বাড়ি ভেঙে ঘরে থাকা চাল, ধান ও সরিষা, যার আনুমানিক মুল্য ১ লাখ ৫০ হাজার টাকার পণ্য নিয়ে তারা চলে যায়। সেই সাথে বাড়ি করার প্রায় ২০ হাজার ইটও হাবিবুর রহমান নিয়ে যায় বলে অভিযোগ করেন জালাল উদ্দীন।
  
জালাল বলেন, তিনি প্রায় ৪০ বছর আগে গাহানু সরদারের কাছ থেকে এই সম্পত্তি ক্রয়সুত্রে ১২ হাজার টাকায় হাত বায়নায় চুক্তিবদ্ধ হন। তখন থেকে জালাল উদ্দিন তার ছেলে-মেয়েদের নিয়ে এই সম্পত্তিতে বসবাস করছিলেন। গাহানু সরদারের মৃত্যুর পর মোহনলাল ও জহরলাল এই সম্পত্তি থেকে সন্ত্রাসীদের দিয়ে তাদের উচ্ছেদ করে এবং নিজের দখলে নেয়। এ বিষয়ে তিনি গোদাগাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাদের আদালতে মামলা করার পরামর্শ দেয়। গত ৮  মার্চ জালাল উদ্দীন বাদী হয়ে ১০ জনকে আসামি করে রাজশাহী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে মামলা দায়ের করেন।

অভিযুক্ত জহরলাল বলেন, কোনো সন্ত্রাসী বাহিনী নয়, আমরা নিজেরাই আমাদের জমি দখলে নিয়েছি। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি সত্য নয়। তাছাড়া আমরা বাড়ি দখলের সময় তারা কেউ বাড়িতে ছিল না। 

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, জালাল উদ্দীন অভিযোগ নিয়ে এসেছিলেন। জালালের ভাষ্যমতে থানার এক অফিসারকে বিষয়টি দিয়ে তদন্ত করে গরু, ছাগলসহ অন্যান্য পণ্যসামগ্রী লুট ও বাড়ি ভাংচুরের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনা জমি সংক্রান্ত হওয়ায় আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি। আদালত হুকুম জারি করলে এ বিষয়ে পদক্ষেপ নেব।

জামান / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম