রাজশাহীতে ফোম ও পারটেক্সর গুদামে অগ্নিকাণ্ড
রাজশাহীতে ওয়েল্ডিং স্ফুলিঙ্গ থেকে একটি ফোম ও পারটেক্সের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গুদামে ফোম, পারটেক্স ও আঠাসহ বিভিন্ন দাহ্যপদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে। ৮টি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ডাম্পিংয়ের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জামান / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত