হাটহাজারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, কৃষি উদ্যোক্তা জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে কেনাকাটা ও লেনদেন করতে গিয়ে ভোক্তারা নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন। সরকার ডিজিটাল আর্থিক ব্যবস্থায় প্রতারণা রোধ করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা আনতে ও প্রতারণা ঠেকাতে সরকারের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হতে হবে।
জামান / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর