ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগকর্মী নিহত, আহত ১


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ৪:৪০

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ‍এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেণ। ‍এ সময় ‍আরেকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম রাজন হোসেন (২০)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম মেহেদি হাসান (২২)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ও নিহত যুবক শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন। রাজন একই কলেজের ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘাতক ট্রাকটি পালিয়েছে বলে জানান ওসি।

জামান / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা