ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ার মরিচ্যা বাজারে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামি নয়ন গ্রেফতার


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৫:৫

গত ১০ ফেব্রুয়ারি ব্যবসায়ী জসিম উদ্দিন ব্যবসায়িক কাজে মরিচ্যা বাজার আসার সময় নিখোঁজ হয়। নিখোঁজের পরিপ্রেক্ষিতে তার পরিবার কক্সবাজার জেলার উখিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি করার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৫ ফেব্রুয়ারি আসামি নয়নকে প্রধান আসামি করে উখিয়া থানায় একটি অপহরণ মামলার এজাহার দাখিল করে পরিবার, যার মামলা নং ৬৯/২০৪।

পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলের সময় জসিম উদ্দিনের ব্যবসায়িক গোডাউন থেকে পচা গন্ধ অনুভব করলে তাৎক্ষণিকভাবে উখিয়া থানায় বিষয়টি অভিহিত করা হয়। তখন উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে জনসাধারণের উপস্থিতে ওই গোডাউনের তালা ভেঙে জসিম উদ্দিনের গলিত লাশ উদ্ধার করে। ওই ঘটনার পর থেকে প্রধান আসামি মোহাম্মদ নয়ন (২৮) গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে এবং পালিয়ে বেড়ায়। ঘটনাটি কক্সবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সাধারণ ডায়েরি করার ৫ দিন অতিক্রম হওয়ার পরও ব্যবসায়ী জসিমের কোনো সন্ধান না পাওয়ায় অপহরণ মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী জসিমের গলিত লাশ উদ্ধারের সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর কুইক রেসপন্স টিমউদ্ধারস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ নয়নের (২৮) সন্ধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। আসামি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গ্রেফতার এড়ানো উদ্দেশ্যে বারবার তার অবস্থান পরিবর্তন করে। একপর্যায়ে আমরা নিশ্চিত হই গত ৩-৪ তিন ধরে মোহাম্মদ নয়ন (২৮) জালিয়াপালং এলাকায় আত্মগোপন করে রয়েছে এবং কক্সবাজার ত্যাগ করার পরিকল্পনা করছে। অবশেষে নয়নের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৪ মার্চ) আনুমানিক বিকেল ৪টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নয়ন (২৮), পিতা- বদিউল আলম, সাং- রুমখা ক্লাসপাড়া, ইউনিয়ন- হলদিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয় যে, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে থেকেই মোহাম্মদ নয়ন (২৮) ও জসিমের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়ন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়া, কথা কাটাকাটি এমনকি হত্যার হুমকি দেয়ার ঘটনাও ঘটে ছিল। আটককৃত ব্যক্তিকে ইতিপূর্বে কক্সবাজার জেলার উখিয়া থানায় রুজুকৃত মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে হস্তান্তর প্রক্রিয়াধীণ।

জামান / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা