ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জায়গার বিরোধ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৫:৩৮
চট্টগ্রামের মিরসরাইয়ে আদালতের নির্দেশে একটি মামলার তদন্ত করতে গিয়ে দুপক্ষের উত্তেজনার মুখে পড়েন মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। পরে দ্রুত তদন্ত শেষ করে ওই স্থান থেকে চলে আসেন তিনি। তিনি আসার পরই উভয়পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া যায় । এতে একজন আহত হন। 
 
স্থানীয়রা জানান, আদালতের নিদের্শ পেয়ে সোমবার সকালে দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে একটি জায়গার তদন্তে যান মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতন্ডায় জড়ায় উভয় পক্ষ। এসিল্যান্ড পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত চলে আসেন। 
 
ওই জায়গার মালিকানা দাবি করে স্থানীয় এনামুল হকের পুত্র রেদোয়ান হোসেন বলেন, জায়গায়টি দীর্ঘদিন আমাদের দখলে। সোমবার সকালে এসিল্যান্ড আদালতে দায়ের করা মামলার তদন্তে আসলে স্থানীয় মেম্বার সুজাউল হকের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত এসে উত্তেজনা সৃষ্টি করে। পরে এসিল্যান্ড চলে গেলে তাদের উপর হামলা চালায়। এতে আবুল খায়ের নামে একজন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বিভিন্ন আসবারপত্র।
 
স্থানীয় ইউপি সদস্য সুজাউল হক জানান, রেদোয়ানদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে, কোনো হামলার ঘটনা ঘটেনি।
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, জনার্দ্দনপুর এলাকায় একটি মামলার ঘটনা মুঠোফোনে জানতে পেরেছেন। তবে এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
 
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা জানান, আদালতের নির্দেশ পেয়ে সোমবার সকালে জনার্দনপুর এলাকায় একটি মামলার তদন্তে যান তিনি। এসময় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তিনি তদন্ত শেষে দ্রুত চলে আসেন। পরে সংর্ঘষ হয়েছে কিনা তিনি তা জানেন না।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত