ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

র‌্যাবের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৬:২৪

সিরাজগঞ্জের তাড়াশ এবং সলঙ্গায় র‌্যাব-১২-এর পৃথক অভিযানে ৩৫.৮ কেজি গাঁজা এবং ১৬১ গ্রাম হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক ও ‍একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) শেষরাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার দেওভোগ ব্রিজের পূর্ব পার্শ্বে তাড়াশ-ভুয়াগাতী রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ কেজি ৩০০  গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ‍একটি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া তাড়াশের খালকুলা বাজারস্থ ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের জনৈক আব্দুস সাত্তারের ‘‘জান্নাতি স্টের’ নামক মুদি দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ‍একটি মোবাইল জব্দ করা হয়।

অন্যদিকে, সলঙ্গা থানার রামারচর বাজারে নির্মাণাধীন নেছাড়ী হোটেলের সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়কের পাকা রাস্তার ওপর থেকে ১৬১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে ‍আটক করা হয়। ‍এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, নগদ ৩১০০ টাকা জব্দ করা হয়।

এছাড়াও রায়গঞ্জ থানার আন্দ্রা বড়ইতলা মোড় হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে মাঝুড়িয়াগামী পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। ‍এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল, নগদ ৩৮০০ টাকা এবং ১টি ডিজিটাল পরিমাপক যন্ত্র  জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- তাড়াশ উপজেলার  কাউরাইল গ্রামের উত্তর পাড়ার মৃত সেকেন্দার  আলী শেখের ছেলে  মো. আব্দুল মজিদ শেখ (৪৬), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমুরপুর রানীনগর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে রাজ (২৪), মাটিকাটা গ্রামের মৃত মমতাজ হোসেনের ছেলে এজাজ হোসেন বেলাল (৪৮), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাঠি মধ্যচর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে খাইরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শিবপুর (কুস্তা ) গ্রামের মো. আ. রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৮) ‍এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢেঁপুয়া  গ্রামের মো. সিদ্দিক মণ্ডলের ছেলে মাহবুবুর রহমান (২৫)।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এরর  মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্ঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করা হয়েছে। এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ধরনের অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

এমএসএম / জামান

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং