নাচোলে ৭শত গৃহহীনদের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় সারাদেশে ৫৩ হাজার ৪৩০টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর করে এ প্রকল্পের উদ্বোধন করেন। এরমধ্যে নাচোল উপজেলায় ৫'শত ভুমি ও গৃহহীন পরিবার পেল বাড়ি।
২০ জুন রোববার সকাল সাড়ে দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল ও চাবি তুলে দেন ।
এর পরপরই উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে উপস্থিত তালিকাভুক্ত ভূমিহীন পরিবার গুলোর মাঝে বাড়ির দলিল সহ চাবি তুলে দেওয়া হয় ।
এ লক্ষ্যে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা'র সভাপতিত্বে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল সহ চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওঁরাও । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ,নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
ইউএনও সাবিহা সুলতানা জানান, সরকারের ঘোষণা করা মুজিব বর্ষের উপহার হিসেবে ভূমি ও গৃহহীন প্রত্যেকটি পরিবারকে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত পূর্বক অর্থাৎ 'ক' শ্রেণী পরিবারের জন্য ২ কক্ষ বিশিষ্ট সেমি- পাকা একটি বাড়ি এবং বাড়ির দলিলসহ চাবি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ।
এ উপজেলায় প্রথম পর্যায়ে ২'শত পরিবারকে বাড়ির দলিল সহ চাবি দেয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ৫'শত পরিবারের মাঝে বাড়ির দলিলসহ চাবি হস্তান্তর শুরু হল । সীমিত সময়ে তালিকাভুক্ত পরিবারগুলোর মাঝে বাড়ির দলিলসহ চাবি তুলে দেওয়া হবে ।
এছাড়া তৃণমূলে ভূমি ও গৃহহীন পরিবার বাছাই ,খাসজমি নির্ধারণ এবং বাড়ি নির্মাণে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ,উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ মিডিয়া সহযোগিতা করে যাচ্ছেন ।
এদিকে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহিণীদের জন্য ২শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক গৃহ নির্মাণ এবং "যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ"এর কাজটি উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ
Link Copied