ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাককানইবি উপাচার্যের বৈঠক


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১৬-৩-২০২২ দুপুর ৪:২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সঙ্গে তার সরকারি বাসভবন ধলেশ্বরীতে সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবন ধলেশ্বরীতে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষান্ত্রী উপাচার্যকে উচ্চশিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা যাতে আরো বেগবান হয় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন। মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে গবেষণানির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষা এবং আনন্দময় শিক্ষার কোন বিকল্প নেই। পরীক্ষার ভীতি কাটিয়ে শিক্ষাকে যতটা পারা যায় আনন্দের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। উচ্চশিক্ষাকে কর্মসূত্রে সঙ্গে জড়িত করার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এক্ষেত্রে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রসংখ্যা দিকটিও মাথায় রাখা দরকার। 

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর শিক্ষামন্ত্রীর প্রাসঙ্গিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উন্নত ও দেশ মানবসম্পদ গঠনের লক্ষে উচ্চশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। গবেষণার পরিধি আরো বিস্তৃত করা হবে। অবকাঠামোগত উন্নয়ন চলছে এবং সাংস্কৃতিক বলয় তৈরির মধ্য দিয়ে বিশ্ববিদ্যার নতুন পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। 

এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি), মাদ্রাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। মাননীয় উপাচার্য আইআইটির শিক্ষা বিষয়ক কর্মকান্ড সম্পর্কে অবগত হন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্পর্কেও তাদের বলেন। উভয় প্রতিষ্ঠানের মধ্যে সৌজন্যে স্মারক বিনিময় করা হয়। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা শ্রী রাজেন্দ্র সিংহ, কনসিলার শ্রী এন. গণেশমবন্ধন এবং শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মাননীয় শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার দেন। তিনি শিক্ষামন্ত্রীকে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষামন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেন। আশা করা যায় স্বল্প সময়ের মধ্যেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করবেন।

জামান / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত