গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মাস্টারের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মাস্টার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের উত্তরপাড়া মহল্লার মৃত হাসেম ফকিরের ছেলে।
বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, শাহজাহান মাস্টারের মৃত্যুতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম মহশিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার বাদ আসর মরহুমের নিজ বাড়ি বালুয়াকান্দি এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন গজারিয়া উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার