রহস্য কোথায়?
রেলওয়ের হাজার হাজার একর ভূমি নামমাত্র মূল্যে লিজ দিয়ে আবার ভূমি অধিগ্রহণ
রেলওয়ের হাজার হাজার একর ভূমি নামমাত্র মূল্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লিজ প্রদান করে আবারো নতুন নতুন প্রকল্পের নামে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে রহস্যজনক বলে দাবি করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
আজ ১৬ মার্চ ২০২২ বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।মনিরুজ্জামান মনির বলেন, গাজীপুরের দাড়িপাড়ায় রেলওয়ের ওয়ার্কশপ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। অথচ চট্টগ্রামের রেলওয়ে পাহাড়তলী কারখানা এবং সৈয়দপুর কারখানায় রি—মডেলিং করা হচ্ছে। দুইটি কারখানাতে কোটি কোটি টাকার মেশিন অকেজো হয়ে পড়ে আছে। সেগুলো চালু না করে নতুন করে গাজীপুরের দাড়িপাড়ায় ওয়ার্কশপ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের পরিকল্পনা রহস্যজনক বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, সারাদেশে রেলওয়ের হাজার হাজার একর ভূমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নামমাত্র মূল্যে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রচুর ভূমি বেদখল হয়ে আছে। সেগুলো উদ্ধার করলে আরো ৫০টি কারখানা স্থাপন করা সম্ভব। অন্যদিকে পাহাড়তলী ও সৈয়দপুর কারখানার ৪০% অংশ জঙ্গলে পরিণত হয়েছে। সেগুলোকে ব্যবহার উপযোগী না করে রেলওয়ে অর্থ অপচয় করে নতুন কারখানা স্থাপন কোন ভাবেই যুক্তিপূর্ণ নয়। কার বা কাদের স্বার্থে এ কাজ করা হচ্ছে আমরা তার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত বাতিল করে পাহাড়তলী ও সৈয়দপুর কারখানাকে আধুনিকায়ন করে শতভাগ ব্যবহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি রেলওয়ের বেদখল হওয়া ভূমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ