বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ ) সকাল ১০ টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে উপজেলার রাতইল ইউনিয়নের নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা এ.এস.এম রকিবুল হাসান।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শিকদার সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, বীরমুক্তিযোদ্ধা মুন্সী শাহাবুদ্দীন, নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম কামাল হোসেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied