চট্টগ্রামে যোগ-বিয়োগের ইঙ্গিত নগর বিএনপিতেঃ স্থবিরতার আশঙ্কা!
যোগ বিয়োগের খেলা শুরু হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে। আন্দোলন-সংগ্রাম রাজপথে থাকা নেতাদের বাদ দিয়ে কোনো কর্মকান্ডে ছিল না এবং এলডিপির নেতাদের নিয়েও চলছে নতুন হিসেব নিকেশ। আগামী ২১ শে মার্চ ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর সাথে ভার্চুয়াল বৈঠকে বিতর্কিতদের ডাক পড়েছে। কার ইশারায় এসব হচ্ছে এই নিয়ে দলের নেতাকর্মীরা সঙ্কিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ মার্চ বিকাল ৫টায় ভার্চুয়াল সভায় চট্টগ্রামের ৩১জনকে আমন্ত্রণ জানিয়েছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির বিদ্যমান কমিটির ১৯ নেতাকে এ সভায় ডাকা হয়নি। অথচ বাদ দেয়া এই ১৯ নেতাই বিগত প্রায় একযুগ ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে। প্রায় সবার বিরুদ্ধে রয়েছে ডজনেরও বেশি মামলা। ২৫ এর অধিক মামলা আছে এমন নেতারাও এই ভার্চুয়াল সভায় ডাক পড়েনি। অন্যদিকে দলের মধ্যে নিস্ক্রীয়, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কুটুক্তি করা এবং এলডিপি নেতাকেও ডাকা হয়েছে ভার্চুয়াল সভায়। কমিটিতে না থাকা এমন ১২ নেতাকেও ডাকা হয়েছে সভায়। এই হিসেব অনুযায়ী নতুন কমিটি হলে নগর বিএনপির কর্মকান্ডে স্থবিরতা আসতে পারে বলেও আশংকা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমাদের ২১ তারিখে ভার্চুয়াল সভায় ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কি বিষয়ে সেটা এখন পর্যন্ত জানি না। সাংগঠনিক বিষয়ে হয়তো কথা হবে।
কমিটির ১৯ নেতাকে না ডাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেককে ডাকা হয়নি, কেন ডাকা হয়নি সেটা সভায় গেলে বলতে পারবো। আসলে কি বিষয়ে ডাকা হয়েছে সেটাও আমরা এখনো পরিস্কার নয়।চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সংখ্য ৩৯। ইতিমধ্যে একজনের মৃত্যু হওয়াতে সেই সংখ্যা এখন ৩৮। এই ৩৮জন থেকে ১৯জনকে বাদ দিয়ে বাকি ১৯জনকে ডাকা হয়েছে সভায়। তাছাড়া কমিটিতে নেই এমন ১২জনকে সভায় ডাকা হয়েছে। এই ১২জনের মধ্যে এলডিপি নেতা একরামুল করিমকে ডাকা হয়েছে। একইভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত কমান্ডার সাহাব উদ্দিন, বিএনপি করবে না বলে বায়েজিদ থানায় মুচলেখা দেয়া এস এম জি আকবর, দলীয় প্রার্থী পরিচয় দিতে আপত্তি জানানো কাউন্সিলর ইসমাইল বালি, দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে নিজের জয় নিশ্চিৎ করা কাউন্সিলর আবদুল সাত্তার সেলিম, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে সমালোচিত হওয়ার পর বহিস্কার হওয়া সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে অবস্থান নিয়ে বিতর্কিত হওয়া নারী কাউন্সিলর মনোয়ারা বেগম মনি ছাড়াও নিস্ক্রিয় নেতাদের মধ্যে খোরশেদ আলম, মজিবুল হক, শেখ নূর উল্লাহ বাহার, সিহাব উদ্দিন মুবিন, মামুনুল ইসলাম হুমায়ুন ভার্চুয়াল সভায় ডাক পেয়েছেন।
অন্যদিকে বিদ্যমান কমিটির বিভিন্ন পদে থেকেও ডাক পায়নি আবু সুফিয়ান, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদিন জিয়া, এস এম আবুল ফয়েজ, মাহাবুব আলম, নাজিম উদ্দিন আহমেদ, নুরুল আলম রাজু, মনজুর আলম চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, আবুল হাশেম, গাজী সিরাজ উল্লাহ, মনজুর আলম মনজু, কামরুল ইসলাম, আশরাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া ও শামছুল আলম।
উল্লেখ্য, ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের নগর কমিটি করা হয়। তাদের তিন মাসের মধ্যে থানা ও ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশনা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
খালিয়াজুরীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
দুমকিতে হাসি ফুটলো হাজারো প্রাণে: ঘরে ঘরে পৌঁছালো ঈদের আনন্দ
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
হাটহাজারীতে “সুষম খাদ্যগ্রহণ ও পারিবারিক পুষ্টি বাগান: পুষ্টি নিরাপত্তায় টেকসই উদ্যোগ” শীর্ষক এক আলোচনা সভা
বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন
সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোণার বারহাট্রায় আগুনে পুড়েছে ৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা
এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর