সিরাজগঞ্জের চৌহালীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশুদিবস পালিত
বঙ্গবন্ধু‘র জন্ম দিনের অঙ্গীকার ,সকল শিশুর সমান অধিকার’ এই শ্লোগান নিয়ে চৌহালীতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষ্যে ১৭মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সূয়োদ্বয়ের সাখে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ,আধা সরকারি স্বায়ত্ব-শাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, আ'লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ৷
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকালে শিশুদের সাথে নিয়ে কেক কেটে শিশুদের খাওয়ানো হয়। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়েজনে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু‘র জীবন পুস্তক ও চিত্রকর্ম নিয়ে আলোচনা সভায় ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ এর সঞ্চালনায় এসময় ছিলেন চৌহালী উপজেলা আ'লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার ৷ অতিথি ছিলেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব , সহ সভাপতি নাসরিন আক্তার , যুগ্ম সম্পাদক মোল্যা বাবুল আক্তার , থানার ওসি রফিকুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, বিআরডিবি অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার জাইদুর রহমান জাহিদ ও আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার প্রমুখ ৷
দিবসটি উপলক্ষ্যে দুপুরে কোমলমতি শিশুদের মাঝে উন্নত মানের খাবার এবং মিস্টান্ন বিতরণকরা হয়। এদিকে আজ সন্ধ্যায় সরকারি কলেজ মাঠে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানাগেছে ৷
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার