পাটগ্রামে নানা আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী পালন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসক মো.সাইফুর রহমানের আয়োজনে উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,থানা, উপজেলা পরিষদ,পাটগ্রাম পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণের সুর্বণজয়ন্তীর একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুড়িমারী হাসরউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা ৬নং সেক্টরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা নির্বাহী কর্মকতার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য লালমনিরহাট -১ এমপি মোতাহার হোসেন,জেলা প্রশাসক মো.আবু জাফর,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ্ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি পূর্ণ চন্দ্র রায়,উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল,পাটগ্রাম পৌরভার মেয়র রাশেদুল ইসলাম সুইট,ভাইচ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু প্রমূখ।
বিকালে উপজেলা চত্বরে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied