মুজিব বর্ষে পটিয়ায় প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের ভবনের দুপুর ১২টায় ফলক উন্মোচন ও কেক কেটে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সব্য সাচী নাথ,পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, ট্রাফিক পুলিশের টিআই জিল্লুর রহিম, কচুয়াই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাশেম, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুলসহ এসময় কর্মরত সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ার কর্মরত সাংবাদিকদের জন্য স্থায়ী কোন ঠিকানা ছিল না। পটিয়ার সাংবাদিকেরা দীর্ঘদিন অবহেলিত ছিল প্রেস ক্লাবের কোন ভবন ছিল না, পটিয়া প্রেস ক্লাবের নির্ধারিত জায়গায় বহুতল ভবনের নির্মানের সহযোগিতা করার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য
গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন