আদরের খোকা আজ বাঙালি জাতির পিতা-এমপি শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া আদরের খোকা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আজ বাঙালি জাতির পিতা। আজকে এই মানুষটির জন্ম হয়েছিল বলেই আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি, এই মানুষটার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশটা আজকে আমাদের এবং এই মানুষটা একটা কবিতা বলেছিল বলেই আজকে আমরা স্বাধীন।
বিরামপুর সরকারি কলেজ মাঠ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে প্রধান অতিথি এমপি শিবলী সাদিক উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও অনান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পন শেষে দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, সার্কেল এ-এসপি ওহিদুন্নবী, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied