বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
পটুয়াখালীর বাউফলে ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশু সন্তান। শুক্রবার সকালে উপজেলার কাছিপাড়া গ্রামের শামছুল হক মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাছিপাড়া বাজার থেকে রিক্সাযোগে উত্তর কাছিপাড়া এলাকায় নতুন ঘরের চলমান কাজ দেখতে যান। এমন সময় বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রলি রিক্সাটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন পুত্র সন্তান হিমেল। স্থানীয়রা দৌড়ে আসার আগেই ট্রলির মালিক আবু তালেব পালিয়ে যায়। ওই সময় স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। নিহত শিল্পী আক্তার কাছিপাড়া ইউনিয়নের আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী। তাদের দুই পুত্র ফারদিন (১৮) একাদশ ও হিমেল (৯) চতুর্থ শ্রেনীর ছাত্র। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে গত এক মাসে ট্রলির ধাকায় দুইজন মারা গেলেও অভিযুক্ত ট্রলির চালক কিংবা মালিকের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিয়ে উভয়ের মধ্যে আপোষরফা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার