ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

উদীচী রাজশাহীর সম্মেলনে সভাপতি গোলাপ,সাধারণ সম্পাদক ব্রজেন


শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে" স্লোগানকে ধারণ করে উদীচী রাজশাহী জেলা সংসদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০ টায় "সত্য ও সুন্দরের আকাংখায় মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এবং সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটানোর দৃঢ় প্রতিজ্ঞায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৭ম জেলা সম্মেলন উদ্বোধন করেছেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এ সময় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান এবং সাংগঠনিক সম্পাদক কংকন নাগ।
 
উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ'র সভাপতিত্বে ও জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক বিধান কুমার'র এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা-কলামিস্ট বাবু প্রশান্ত কুমার সাহা, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ নিতাই লাল বাছাড় প্রমুখ। 
 
এ সময় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী জেলা খেলাঘর সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, পুঠিয়া শাখা সংসদের সভাপতি সারোয়ার হোসেন শান্তি, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মচমইল শাখার আহবায়ক আক্কাস আলী সহ উদীচী রাজশাহী জেলা সংসদ ও এর অন্তর্গত বিভিন্ন শাখা এবং উদীচী রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সম্মেলন শেষে শুক্রবার সন্ধ্যায় আগামী দুই বছরের জন্য অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ'কে সভাপতি, ব্রজেন্দ্রনাথ প্রামানিক'কে সাধারণ সম্পাদক, সন্তোষ কুমার'কে কোষাধ্যক্ষ এবং অজিত কুমার মন্ডল'কে জাতীয় পরিষদ সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম