ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে গাঁজা ও অ্যাম্পোলসহ দুই মাদক ব্যবসায়ী আটক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ১:৫৮
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ২৪০ পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পোলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 
আটকৃতরা হলো- উপজেলার বিনাইল ইউপির চাপড়া গ্রামের খবির উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (৪১) এবং একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।
 
থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ঘাটপাড় ব্রিজের পূর্ব পাশের পাকা রাস্তার উপরে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা ও ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পোলসহ হাফিজুর ও রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতদের সহযোগী অপর আসামি আলম হোসেন কৌশলে পালিয়ে যায়।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপৃর্বক শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন