ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় ওরশে তাণ্ডব ভাংচুর এলাকায় উত্তেজনা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ৪:৬

চট্টগ্রামের পটিয়ায় একটি ওরশ মাহফিলে কয়েক দফা সংঘর্ষ তান্ডর ভাংচুর লুটপাটের ঘটনায় এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে। উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া-হাতিয়ারঘোনা গ্রামে ছৈয়দ মোহাম্মদ কাজী এবাদুল্লাহ (র:) এর বার্ষিক ওরশ শরীফে অতর্কিতভাবে হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রেকর্ড হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে অপর দুটিপক্ষ একই স্থানে সোমবার পাল্টাপাল্টি মাহফিলের আয়োজন করেছে। হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে ওরশ কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বাবুল বাদী হয়ে ঘটনায় জড়িত ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়েল করেন। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে তিন গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশংকা রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে, পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তিনদিনের কর্মসূচিতে প্রথমদিন ২২ মার্চ (মঙ্গলবার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন পটিয়ায় যাচ্ছেন। আইনশৃঙ্খলার অবনতি ও সংঘর্ষের আশংকায় ওরশ মাহফিল কমিটির এক পক্ষের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বাবুল শুক্রবার সন্ধ্যায় থানায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা প্রশাসনও প্রয়োজনে এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। 
জানা গেছে, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া-হাতিয়ারঘোনা গ্রামে প্রতি বছর ছৈয়দ মোহাম্মদ কাজী এবাদুল্লাহ (র:) এর বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি গ্রুপ গত ১৫ মার্চ ওরশ মাহফিলের আয়োজন করে। মাহফিল শুরুর আগে তিন পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ৬জন আহত হয়। আহতদের মধ্যে বর্তমানে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, আগামী সোমবার একই জায়গায় দুটি পক্ষ পাল্টাপাল্টি ওরশ মাহফিলের আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে এলাকায় উত্তেজনার বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ পটিয়া  থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলে জানান।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, বার্ষিক ওরশ মাহফিলে হামলা ও পাল্টা হামলার অভিযোগে থানায় পৃথক ২টি মামলা রেকর্ড হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির