ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শুধু পাথর আমদানিতেই আটকে আছে নাকুগাঁও স্থলবন্দর


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২২ বিকাল ৫:৩

১৮টি প্রচলিত-অপ্রচলিত পণ্য আমদানির অনুমতি থাকলেও শুধু পাথর আমদানিতেই আটকে আছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর। ১৯৯৭ সালে ৩৩ বছর বন্ধ থাকার পর ইমিগ্রেশন চেকপোস্টসহ বন্দরটি প্রথমে স্থল শুল্ক বন্দর হিসেবে চালু হয়। কয়লা আমদানির মধ্যদিয়ে এ বন্দর চাঙ্গা হয়ে ওঠে। সৃষ্টি হয় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। এরপর ২০১৪ সালে বন্দরটি স্বীকৃতি পায় পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে।

১৩.৪৬ একর জমিতে গড়ে তোলা হয় ওয়্যার হাউস, ওপেন স্ট্যাক ইয়ার্ড, প্যাকিং ইয়ার্ড, ট্রান্সশিপম্যান্ট ইয়ার্ড, অফিস ভবন, ডরমেটরি ও ব্যারাক। অনুমতি দেওয়া হয় প্রচলিত ও অপ্রচলিত ১৮টি পণ্য আমদানির। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেসব পণ্য আমদানির কোনো সুযোগ সৃষ্টি হয়নি। সমন্বয় হয়নি বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিদেশীয় বাণিজ্যের।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সরেজমিন নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করে এ বন্দর দিয়ে ভুটানের বাণিজ্যের আগ্রহের কথা জানালেও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।

স্থানীয় আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, কাগজে ১৮টি পণ্য আমদানির অনুমতি আছে কিন্তু বাস্তবে নেই। তিনি জানান, এ বন্দর দিয়ে কয়লা, পাথর ও আদা আমদানি হয়ে থাকে। বর্তমানে ভারতের পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে বেশ কয়েক বছর ধরে কয়লা আমদানি বন্ধ। ১৮ পণ্যের মধ্যে গবাদিপশু, চায়না ক্লে, চিনামাটি, কোয়ার্টজ আমদানিও নিষিদ্ধ।

তিনি জানান, নাকুগাঁও থেকে মাত্র ৩০০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের জাগির বোডে এ উপমহাদেশের সর্ববৃহৎ শুঁটকি মাছের আড়ত রয়েছে। মেঘালয় রাজ্যে পাহাড়ি রাস্তার কারণে প্রচুর চলার অযোগ্য যানবাহণ স্ক্র্যাপ হয়ে পড়ে রয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ