তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেল থেকে রাতব্যাপী উপজেলার ঘরগ্রামে প্রতিষ্ঠিত তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘের আয়োজনে ইয়া-হক দরবার শরীফ মাজারে সংগঠনের সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ওয়ারেছীর সভাপতিত্বে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘আমরা তরিকার ভাই ভাই আত্মশুদ্ধি করতে চাই, বিশ্বাস ভক্তি শুদ্ধতা সেবা শান্তি মানবতা” এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছর হাজী শাহ শরীফ জিন্দানী (রঃ) ওরশের পরের দিন এখানে বাৎসরিক সাধুসঙ্গ ও ভক্ত সমাবেশ অনুষ্ঠানে ভক্তদের গামছা দিয়ে বরণ,গুনীজনদের সংবর্ধনা, ভক্তদের অন্ন সেবা ও রাত ব্যাপি বাউল গান পরিবেশন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন- মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল,তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক বকুল, ইউপি সদস্য সামেজা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু প্রমুখ।
এছাড়াও রাজশাহী ,পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের ডেপুটি ডিরেক্টার ও সিরাজগঞ্জ লালন সংসদের সভাপতি তারিকুল ইসলাম তারা, লালন সংসদের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী আহমেদ শাকিল, তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘের সহ-সভাপতি শহিদুল ইসলাম চিশতী, সহ-সাধারণ সম্পাদক আলী আশরাফ চিশতীসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিকা তত্ত্বাবধানে ছিলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘের সাধারণ সম্পাদক আনান বাউল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইয়া-হক দরবার শরিফের প্রধান সেবক ও তরিকায় আত্মশুদ্ধি ও মানবকলাণ সংঘের প্রতিষ্ঠাতা শাহ সুফি আয়নাল হক আল চিশতী।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার