ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ২:১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ৭৮৫টি, রেলস্টেশনে ৭৮৫টি, নাচোল মধ্যবাজারে ৭৮৬টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, কসবা ইউনিয়নে ২২ মার্চ ২৭৩০টি, নাচোল ইউনিয়নে ২৪ মার্চ ২৬৭৬টি, নেজামপুরে ২৭ মার্চ ২৬৭২টি, ফতেপুর ইউনিয়নের ২৯ মার্চ ২৭১১টি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে। নাচোল উপজেলায় পৌরসভা ও চারটি ইউনিয়নে ১৩ হাজার ১৪৫টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে ।প্রতিটি কার্ডের বিপরীতে ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে এবং ২ কেজি সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।

তিনি আরো জানান, এটি প্রথম ধাপে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হলো। রমজান মাসে দ্বিতীয় ধাপে পুনরায় টিসিবির পণ্য বিক্রয় করা হবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত