ঠাকুরগাঁওয়ে গম নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা
ঠাকুরগাঁওয়ে এ বছর গমের আবাদ কিছুটা কমেছে। কৃষকরা গত বছর গমের দাম কম পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এ বছর জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে দেখা যায়, গম পাকা শুরু হয়েছে। আর কয়েক দিনের মধ্যে গম কাটা শুরু করবেন কৃষকরা। তবে এ বছর গমের ভালো ফলন ও দামের আশা করছেন কৃষকরা। বর্তমানে কাঁচা গম ১ হাজার টাকা মণ হিসেবে বিক্রি হচ্ছে। শুকনা গমের দাম আরো বাড়বে বলে জানা যায়। সবকিছু মিলিয়ে গম নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাস্টারপাড়া গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি এ বছর সাড়ে ৩ বিঘা (১৭৫ শতক) জমিতে গম আবাদ করেছেন। ফলনও হয়েছে ভাল। গম পাকা শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে গম কাটবেন বলে জানান তিনি। একই সাথে গম আবাদ কম করার কারন হিসেবে সার ও কীটনাশকের দাম তুলনামুলক বেশিকেও দায়ী করেন তিনি।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, ইতোমধ্যে গমের ক্ষেত সোনালী আকারে রুপ নিয়েছে। নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ করছেন তিনি। ফলন ভালো হওয়ার আশা করলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, জেলায় এ মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭১ মেট্রিক টন। আবাদ হয়েছে ৪৫ হাজার ১৯২ হেক্টর জমিতে। গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৯৩৮ মেট্রিক টন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ