ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে শিশু অসুস্থ : ৩০ হাজার টাকা জরিমানা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৩:৫৯
দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মেহেজাবিন নামে ৪ বছরের এক শিশু অসুস্থের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরামপুর মেডিসিন কর্নার নামে ফার্মেসিতে অভিমান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পৌরশহরের দোয়েল মোড়ে আনিছুর রহমানের মালিকানাধীন বিরামপুর মেডিসিন কর্নার নামের ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম।
 
অসুস্থ শিশু মেহেজাবিন উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের বদিউজ্জামানের মেয়ে। শিশুটির বাবা বদিউজ্জামান বলেন, কয়েক দিন থেকে শিশু মেহেজাবিনের গায়ে জ্বর হচ্ছে। কালকে এক চিকিৎসকের নিকট মেয়েকে দেখিয়ে প্রেসক্রিপশন করে নেন তিনি। প্রেসক্রিপশন অনুযায়ী আজ সকালে বিরামপুর মেডিসিন কর্নার থেকে ওষুধ ক্রয় করে শিশুকে খাওয়ানো হয়। এর পর থেকে শিশুটি বমি করতে থাকেন। অন্য এক চিকিৎসককে শিশুটিকে দেখালে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানান।
 
ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন, বিরামপুর মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে মেহেজাবিন নামের চার বছরের এক শিশু অসুস্থের অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরে, জিজ্ঞাসাবাদে ওই শিশুটির বাবাকে মেয়াদোত্তীর্ণ ভ্যানপ্রোক্স নামে ওষুধ দেবার সত্যতা পাওয়া যায়। এছাড়াও ওই ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।
 
তিনি বলেন, ক্রেতার নিকট মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে বিরামপুর মেডিসিন কর্নার নামের ফার্মেসিটির মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দকরা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন