ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে পিএবি সড়কের ভাগ্য বদলে দিল কর্ণফুলী টানেল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ১২:৫৩

পরশ পাথরের ভূমিকায় অবতীর্ণ হয়ে দক্ষিণ চট্টলার পটিয়া-আনোয়ারা- বাঁশখালী (পিএবি) সড়কের ভাগ্য বদলে দিয়েছে 'কর্ণফুলী টানেল'। কর্ণফুলী নদীর তলদেশ ভেদ করে তৈরী হওয়া টানেল(সুরঙ্গ) পথটির  কারনে বদলে যাচ্ছে পুরো দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা।

সড়ক ও জনপথ বিভাগের সমীক্ষা অনুযায়ি বছরে প্রায় ৭০লক্ষাধিক যানবাহন চলাচল করবে কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে।মূলত এই বিশাল অংকের গাড়ির চাপ সামাল দিতেই শিকলবাহ ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দিঘি চত্বর পর্যন্ত ৮.১০ কি.মি. ১৮ ফুট প্রস্তের এই সড়কটিকে উন্নীত করা হচ্ছে ছয় লেনে, যার প্রস্ত হবে ১৬০ ফুট। আর কালাবিবির দিঘি চত্বর থেকে আনোয়ারা উপজেলা সদর পর্যন্ত ২.৪০ কি.মি. রাস্তা হবে চার লেনের। ১৬০ ফুটের ছয় লেনের মধ্যে ১২০ ফুটে হবে চারটি লেন, যা দিয়ে চলবে বড় বড় যানবাহন আর বাকি ৪০ ফুটে হবে দু'টি লেন যা দিয়ে চলবে স্থানীয় ছোট যানগুলো।

দ্রুতগতিতে চলমান সড়কটির ৪৩℅কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।বিশাল এই কাজটির দায়ীত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আবদুল হান্নান বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই সড়ক উন্নয়নের কাজ এগিয়ে নিতে হচ্ছে।যেমন সড়কটির দুই পাশে বহু বছর আগের অধিগ্রহনকৃত খালি জায়গাতে গড়ে ওঠা নানা স্থাপনা উচ্ছেদের কাজটি সরকারী ভাবে করা হলেও এর জন্য অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আমাদের। আর অপরিকল্পিত বৈদ্যুতিক খুটিগুলো সরানোর কাজে গতি নেই, ওয়াসাসহ বিভিন্ন সংস্থার খোড়াখুড়িতে সড়কটিতে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলোও ভরাটের কাজ করতে হচ্ছে আমাদেরই।তাছাড়া সড়কটিতে যানবাহনের চাপ এতই বেড়ে গেছে যে দিনের বেলায় কাজ চালানো খুবই কঠিন হয়ে দাড়িয়েছে।

তিনি আরও বলেন এতসবের মধ্যেই আমরা অতি দ্রুতগতিতে কাজ চালিয়ে নিচ্ছি, সড়কের উভয় পাশের মাটি ভরাটের কাজ শেষ হয়েছে, আগামী মাস থেকে শুরু হবে এক পাশের কার্পেটিংয়ের কাজ। আশা করি এ বছরের ডিসেম্বর মাসেই সড়কটির কাজ সম্পন্ন হবে।টানেল উদ্বোধনের দিনেই ছয় লেনের এ সড়কে যান চলাচল করতে পারবে।

সড়ক ও জনপথের অধীনস্থ এ সড়কটি উন্নয়ন কাজের জন্য প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৩৯০ কোটি টাকা, যা থেকে ২৯০ কোটি টাকা ছয়লেনের কাজে এবং ১০০  কোটি টাকা খরচ করা হবে নতুন করে ভূমি অধিগ্রহণের কাজে। ১৬০ ফুট প্রস্ত এ সড়করে অধিকাংশ জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই ১৯৬৪ সালেই। নতুন অবকাঠামোগত কারনে কালাবিবির দিঘির মোড়, চৌমুহনী বাজর, ফাজিলখাঁর হাট ও ফকিরনির হাট এলাকায় নতুন করে অধিগ্রহণ করা হয়েছে আরও ৭.৮৩ একর জায়গা।

এব্যপারে দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন,কর্ণফুলী টানেল দিয়ে চলাচল করবে বছরে ৭০  লাখ যানবাহন, এসব গাড়ির চাপ সামাল দিতে সওজ পুরো দক্ষিণ চট্টগ্রামে একটি সড়ক নেটওয়ার্ক তৈরীর কাজ করছে। এরই অংশ হিসেবে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় পর্যন্ত সড়কটিকে ছয় লেইনে উন্নীত করা হচ্ছে, চলমান এ প্রকল্পের বেশীর ভাগ জটিল কাজগুলো শেষ হয়েছে। বাকী কাজগুলোও দ্রুতগতিতে চলছে। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই পুরো প্রকল্পটির কাজ সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি।
প্রসঙ্গত: কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সংযোগ সড়কটি যুক্ত হবে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের সামন্য দক্ষিনে। টানেল দিয়ে আসা সব গাড়ী আনোয়ারা-চন্দনাইশ ও শিকলবাহা ওয়াই জংশন হয়ে কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যে গমন করবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির