বিরামপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু, কম মূল্যে পণ্য পেয়ে খুশি মানুষ
দিনাজপুরের বিরামপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের আনসার মাঠে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। তারা বলেন, ‘নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আগে নানা ধরনের বিড়ম্বনা ছিল টিসিবির পণ্য পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এখন আমাদের কার্ড দেওয়া হয়েছে। কার্ড নিয়ে এলাম। ডিলার আমাদের পণ্য দিলেন। কার্ডে প্রথম দিনের পণ্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পণ্য পাব, তা-ও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।’
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮ হাজার ৮৫৭টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবেন। প্রতিটি পরিবার ২ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি করে ডাল ও চিনি পাবে। একটি প্যাকেজের জন্য প্রতিটি পরিবারের ব্যয় হবে ৪৬০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান রহমত আলী, কাউন্সিলর মোজাফফর রহমান, এসআই তাজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied