ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মেধাস্বত্ব সুরক্ষার উদ্যোগ নিয়েছে ইউজিসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ৩:৫৯

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে মেধাস্বত্ব সংরক্ষণ করতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব নিশ্চিত করা বিষয়ে সোমবার (২১ মার্চ) সকালে অনুষ্ঠিত এক কর্মশালায় এ কথা জানায় ইউজিসি।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া।

কর্মশালায় অধ্যাপক দিল আফরোজা বলেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক-গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণ করা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দপ্তরে একজন ফোকাল পয়েন্ট থাকবেন যিনি মেধাস্বত্ব সংরক্ষণ, লালন ও প্রতিপালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণে মেধাস্বত্ব খুবই গুরুত্বপূর্ণ। গবেষকদের আর্থ-সামাজিক অবস্থা, দেশের সমস্যা-সম্ভাবনা ও প্রায়োগিক বিষয়ে মৌলিক গবেষণা করতে হবে। এ সময় তিনি গবেষণা করার ক্ষেত্রে গবেষণার বাণিজ্যিকীকরণ ও নতুনত্ব আছে কি না সেসব বিষয়ে নজর রাখা এবং স্বীকৃত জার্নালে প্রকাশের আগে মেধাস্বত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মশালায় অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের অনেক গবেষক মেধাস্বত্ব বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে মেধাস্বত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। মেধাস্বত্ব সুরক্ষায় ইউজিসির এ আয়োজন তরুণ গবেষকদের উদ্ভাবনে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ : ২০১৮-২০৩০’ এর পাঁচ বছর মেয়াদি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মেধাস্বত্ব সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। কর্মশালায় দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।

মৌমিতা / মৌমিতা

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি