ধামরাইয়ে আ'লীগ নেতার ফসলী জমি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান (৫৫) এর ফসলী জমি দিয়ে জোরপূর্বক লিক ও জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় পাঁচ জনের নাম উল্লেখ করে ১৮ মার্চ সন্ধ্যায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মজিবুর রহমন।
অভিযুক্তরা হলেন,দেলধা গ্রামের মোঃ খোরশেদ আলী(৩৫) পিতা মৃত কছিম উদ্দিন,মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) পিতা মোঃ জবেদ আলী,সৌরভ হোসেন(২৫) পিতা জাহাঙ্গীর আলম,বেটুয়াইল গ্রামের আলমগীর হোসেন (৪৫) পিতা মৃত তিতা বেপারী,ইশান নগর গ্রামের জহির খান (৪২) পিতা কিনু মাতবর।
জানাযায়,ধামরাই উপজেলার দেলধা মৌজার এস এ
১১২, এর এস- ৮২০ নং খতিয়ান ভূক্ত আর এস- ৯১২০ নং দাগে নাল ১৭ শতাংশ জমি বায়না সূত্রে এবং ১৬৬৫ নং খতিয়ান ভুক্ত আর এস ৪২২৩ ও ৪২২২ নং দাগে ১১২ শতাংশ জমি ক্রয় সূত্রে ভােগ দখল করে আসছে মোঃ মজিবুর রহমান। তার ভোগ দখনকৃত জমির উপর দিয়ে জোরপূর্বক মাটির লিক তৈরি করার পায়তার সহ হুমকি প্রদান করে করেছিল অভিযুক্তরা। গত ১১ মার্চ ২০২২ রাতে অভিযুক্তরা সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন কুদাল শাবল, লােহার রড ইত্যাদি নিয়ে বেআইনী ভাবে মজিবুর রহমানের ভোগ দখলকৃত জমিতে জোরপূর্বক প্রবেশ করে সিমানা পিলার ও বেড়া ভাংচুর করে জমির উপর দিয়ে লিক ও জমির মাটি কেটে নেয়।
এ বিষয়ে অভিযোগ কারী মোঃ মজিবুর রহমান বলেন,রাতে আমি খবর পেয়ে আমার জমিতে যাই আর তাদের লিক নিতে ও জমির মাটি কাটতে বাধা দেই,তখন বিবাদীগন আমাকে মারধর করতে আসে, আর প্রাণ নাশের হুমকি দিলে আমি দৌড়ে বাসায় চলে আসি। তিনি আরো বলেন- বিবাদী গন অনেক ক্ষমতাধর ও খারাপ প্রকৃতির লোক, তারা যে কোনো সময় আমার ধরনের ক্ষতি করতে পারে,পরিশেষে তিনি ন্যায় বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।
কৃষক কাশেম বলেন,আমার ১৭শতাংশ জমি এটাই চাষ করে খাই,আমার পাশের ক্ষেতের মাটি কেটে নেওয়ার সময় আমার ক্ষেত ভেংগে পরছে,আমি প্রতিবাদ করায় আমাকে মারধরের হুমকি প্রদান করে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,তদন্ত চলছে,তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ