ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর নতুন ৩ রুটে নামছে আরো ২২৫ বাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২২ বিকাল ৬:১৩

রাজধানীর নতুন তিনটি রুটে আরো ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এ বিষয়ে প্রস্তুতিমূলক সব কাজ আগামী ৯০ দিনের মধ্যে শেষ করা হবে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।

উল্লিখিত ২২ নম্বর রুটের আওতায় রয়েছে ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত; ২৩ নম্বর রুটের আওতায় থাকছে বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত আর ২৬ নম্বর রুট ধরা হয়েছে ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।

গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস সেবা চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তখন ৫০টি বাস দিয়ে এ রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। ওই সময় ঢাকা সিটির দুই মেয়র (আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপস) বলেছিলেন, বাস চালুর পরবর্তী দুই মাসের মাথায় এ রুটে আরো ৫০টি বাস নামানো হবে। এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও দ্বিতীয় দফায় ৫০টি বাস এখনো নামানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের জানান, আগামী এক মাসের মধ্যে আরো ২০টি বাস এ রুটে নামানো হবে। এছাড়া একই সময়ে আরো ৫০টি বাস নামানোর জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানকে প্রস্তাব দেয়া হয়েছে।

সভা শেষে বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটে বাস নামানোর অংশ হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে বাসগুলো চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রীছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। এসব কাজ শেষ হলে দিন-তারিখ ঠিক করে তিন রুটে নতুন ২৫০টি বাস নামানো হবে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব