ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ধানমণ্ডিতে বিশ্ববিদ্যালয় শিক্ষর্থীর রহস্যজনক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১:২২

ছাদ থেকে লাফিয়ে আকাশ রায় (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে চারতলা থেকে লাফিয়ে পড়ার কথা বলা হলেও তার শরীরে তেমন কোনো ইনজুরি নেই। এটি আসলেই আত্মহত্যা কি-না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ। 

আকাশ রায় (২৪) ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র। বুধবার (২৩ মার্চ) সকাল পৌনে ৭টায় রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় জানান, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে তা বলতে পারছি না। 

তিনি আরো জানান, আমরা ধানমণ্ডি থানার শুক্রাবাদ এলাকার ৮/এ বাসায় থাকি। আকাশের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চতরা গ্রামে। সে ওই এলাকার রতন রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

তিনি আরো জানান, চারতলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সেরকম কোনো ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব