ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১:৩৭
দিনাজপুরের বিরামপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন জামিল হোসেন নামে এক ব্যবসায়ী।
 
গতকাল মঙ্গলবার বিকেলে সরজমিন বিরামপুর পৌর শহরের সার গোডাউন সংলগ্ন কাজীপাড়ায় গিয়ে দেখা যায়, পূর্ব জগন্নাথপুর মৌজার ২৯ নম্বর খতিয়ানের ৯০৫ নম্বর দাগে ১০ শতাংশ অকৃষি সরকারি জায়গা দখল করে বেশ কয়েক দিন ধরে স্থায়ীভাবে স্থাপনা (পাকা ঘর) তৈরি করে আসছেন কাজীপাড়া মহল্লার মৃত আজিজার রহমানের ছেলে ব্যবসায়ী জামিল হোসেন।
 
এ বিষয়ে জানতে ব্যবসায়ী জামিল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার খায়রুল আলম জানান, পৌর শহরের কাজীপাড়ায় পূর্ব জগন্নাথপুর মৌজার ৯০৫ নম্বর দাগে ১০ শতাংশ অর্পিত (সরকারি) সম্পত্তি অকৃষি হিসেবে লিজ গ্রহণ করেন জামিল হোসেন নামে এক ব্যক্তি। কিন্তু সরকারি জায়গায় কোনো স্থায়ী স্থাপনা গড়ার পূর্বে প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে। তবে জামিল হোসেন এ ধরনের কোনো অনুমতি নেননি।
 
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানার পর ঘর নির্মাণের কাজ বন্ধ করার জন্য বলা হয়েছে। এছাড়া সরকারি জায়গায় প্রশাসনের পূর্বানুমতি ব্যতীত স্থায়ী স্থাপনা নির্মাণ করায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, লিজের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে স্থায়ী পাকা অবকাঠামো নির্মাণ করায় জামিল হোসেনের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রশাসন অবৈধভাবে সরকারি জায়গা দখলকারীদের ব্যাপারে সর্বদা সজাগ রয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন