পাংশায় কলেজ ছাত্র সিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক-২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মো.সাজিদুর রহমান (সিফাত) হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে মৃত্যদন্ড কার্যকরের দাবি জানিয়ে করেছে পাংশা সরকারি কলেজ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় পাংশা সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের সৈয়দ বায়তুল্লাহ্ সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ী মোড়ে অবস্থান করে কলেজের শিক্ষার্থীরা। সেখানে মেধাবী ছাত্র সিফাত হত্যা কান্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বচ্চ শাস্তি মৃত্যদন্ড দাবি করে বক্তব্যদেন পাংশা সরকারি কলেজ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্র শেখ সুজন । তিনি তার বক্তব্যে আরোও বলেন, সিফাত হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারা সবাই এলাকার চিহ্নীত সন্ত্রাসী। তারা এলাকার মাদক সেবন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সিফাত হত্যার পর থেকে আমরা শিক্ষার্থীরও আতঙ্কে রয়েছি। পরিশেষে সিফাতে এই নির্মম হত্যা কান্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। এ মানববন্ধনের কারনে পাংশা পৌর শহরের উপজেলা সড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল ব্যহত হয়।
উল্লেখ্য ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাতকে গুরতর আঘাত করে। ১৩ জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার উপপরিদর্শক (এআই) মো. মিজানুর রহমান জানান, মামলার পর প্রধান আসামী সহ ৫ জন কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পাংশা থানা পুলিশ। বর্তমানে মামলাটি পিবিআই ফরিদপুর তদন্ত করছে বলে জানান তিনি। তবে প্রধান আসামী সহ বাকি সকল আসামিরা জামিনে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে গত ২২ মার্চ ২০২২ইং মঙ্গলবার রাত ২ টার দিকে পিবিআই (ফরিদপুর) উপজেলার কাচারিপাড়া এলাকা থেকে মামলার ৭ নম্বর আসামি রবিউল ইসলাম প্রমানিক (২৪) কে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা