ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে হেলমেট পরিধানকারীদের পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৩:৪৩
‘হেলমেট পড়ে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ জনসচেতনামূলক কার্যক্রম ও হেলমেট বিহীন মটর সাইকেল চালকদের বিরুদ্ধে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চালক-আরোহী হেলমেট পরিধানকারীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (এএসপি) এ,কে এম ওহিদুন্নবী ও থানার ওসি সুমন কুমার মহন্ত।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের রেলগুমটি নামক স্থানে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবীর নেতৃত্বে এ কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।
 
এসময় থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, জরিমানা করা উদ্দেশ্য নয়, জনসচেতনতা বৃদ্ধি করে, সড়ক দূর্ঘটনা প্রতিরোধের মাধ্যমে, জীবন রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। বাইক চালানোর সময়  হেলমেট থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ হয়। জীবন বাঁচানোর জন্য হেলমেটের বিকল্প নাই। বাইক চালকদের সচেতন করতে উপজেলাজুড়ে এ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।
 
ওসি আরো জানান, অভিযানে মটরযান আইনে ১০টি মোটরসাইকেল চালককে ৩৮ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাৎক্ষনিক জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় ২টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেয়া হয়েছে।
 
এবিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী বলেন, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটর সাইকেল চালক ও আরোহী। মোটর সাইকেল দুর্ঘটনার সময় দেখা যায় ক্ষতিগ্রস্তদের বেশির ভাগের মাথায় হেলমেট নেই। আমরা চাই দুর্ঘটনা রোধ ও ক্ষতির পরিমাণ কমাতে মোটর সাইকেল চালকরা বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করুক।
 
তিনি বলেন, সড়কে এখন হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকের সংখ্যা বেড়েছে। এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পুলিশ প্রশাসন জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেট পড়া মোটরসাইকেল চালক-আরোহীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। আর যারা হেলমেট ব্যবহার করছেন না, তাদের জরিমানা করা হয়েছে।
 
সার্কেল এএসপি বলেন, আমাদের এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে জনসাধারণ সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনায় একটি প্রাণ বিসর্জন হওয়া থেকে বিরত রাখবে। এ অভিযানের ফলে বাইক চালকদের মাঝে, হেলমেট পরিধানের আগ্রহ বাড়বে বলে আমরা আশাবাদি।
 
জনসচেতনামূলক কার্যক্রম ও বিশেষ অভিযানে বিরামপুর সার্কেল অফিস ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন