ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

৮ দফা দাবিতে আজও ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৩:৫৩

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণসহ ৮ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।মঙ্গলবার (২২ মার্চ) পল্টন এলাকার রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়।এর আগে সোমবার (২১ মার্চ) প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা।

তাদের দাবিগুলো হলো— স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসায় পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি, এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডেটাবেজ চূড়ান্ত করা।

দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নেন।

ধর্মঘটে বক্তারা বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ কেউ না খেয়েও থাকছি। আজ আমাদের পরিবার, মাদরাসা ছেড়ে এখানে এসে বসতে হচ্ছে। নানা সমস্যা রয়েছে আমাদের। সরকারের কাছে দ্রুত আমরা এসব সমস্যার সমাধান চাই।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার ও মো. শামছুল আলম প্রমুখ।

মৌমিতা / মৌমিতা

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা