ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৪:১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিশু ধর্ষণচেষ্টার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাচোল থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ নাচোল বাজারপাড়ার ১১ বছরের একটি কন্যাশিশু বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মধ্য বাজারের মীরজাউলের ছেলে শাকিল (২৩) শিশুটিকে মুখ চেপে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে লোকজন েএগিয়ে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটির দাদি শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরদিন ১০ মার্চ ভিকটিমের দাদি শিরিন বেওয়া এ ব্যাপারে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে শাকিল পলাতক ছিল।

মামলার আইও এসআই লালন জানান, গতকাল মঙ্গলবার  রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাহারাজপুর বোকাপরা এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত