ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোংলায় ইয়াবা রেখে এক দেকানিকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ৪:৩২
বাগেরহাটের মোংলায় দোকানে ইয়াবা রেখে এক তরুণ ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে মোংলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিউলী ইয়াছমীন নামে এক গৃহিণী। সংবাদ সম্মেলনে তিনি ছেলের মুক্তি জন্য আহাজারি করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তার পুত্রবধূ তাসলিমা বেগম ও ৫ বছর বয়সী নাতনিও উপস্থিত ছিলে। তারা কাঁদলেন এ সংবাদ সম্মেলনে।
 
ন্যায়বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলী ইয়াছমীন বলেন, সম্প্রতি বন্দর বিপনী মার্কেটে লটারির মাধ্যমে একটি দোকান ঘর বরাদ্দ পাই। চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে গত মঙ্গলবার ধার-দেনা করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের মালামাল ওই দোকানে ওঠানো হয়। ওই দিন বিকেলে দোকানে মিলাদ ও দোয়ার আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্তু বেলা ১১টার দিকে মালামাল গোছানো ও মিলাদের জন্য প্রস্তুতি নিতে আমার ছেলে আব্দুল আলীম ব্যস্ত থাকার সুবাদে স্থানীয় যুবক ফরিদ দোকানের ভেতরে প্রবেশ করে। ওই যুবক দোকানের ভেতরের একটি কৌটা নিয়ে নাড়াচাড়া করতে থাকলে আমার ছেলের নজরে পড়ে এবং তাকে এ নিয়ে প্রশ্ন করলে সে দ্রুত চলে যায়। বহিরাগত ওই যুবকটি দোকান ত্যাগ করতে না করতেই সাদা পোশাকধারী ৫-৬ জন অপরিচিত লোক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচয়ে দোকানে থাকা মালামালের ভেতরে তল্লাশি শুরু করে। একপর্যায়ে যুবক ফরিদের নাড়াচাড়া করা সেই কৌটা তুলে তাতে মাদক (ইয়াবা) রয়েছে বলে আমার ছেলেকে হ্যান্ডকাপ লাগিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে তারা। এতে প্রতিবেশী ব্যবসায়ী ও সাধারণ মানুষ হতভম্ব হয়ে পড়েন।
 
তিনি আরো বলেন, এ খবর পেয়ে পুত্রবধূকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলার জন্য অনুনয় বিনয় করলেও তারা অপমানজনক আচরণ ও প্রকাশ্যে লাঠিপেটার হুমকি দেয়। পরে দিগরাজে তাদের ভাড়া বাড়িতেও তল্লাশি এবং তছনছ করে তারা। একপর্যায়ে তারা ছেলেকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। পরে জানতে পারি দোকানের সেই কৌটা থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে আমার ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়ছে। 
 
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে গৃহিণী শিউলী ইয়াছমীন আরো বলেন, বন্দর বিপনী মার্কেটের একটি দোকান ঘর ব্যবহার করে শ্রাবন নামের এক যুবক দীর্ঘদিন নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও অপরাধী চক্রের তৎপরতায় ওই মার্কেটে তার সম্পৃক্ততা রয়েছে। তার অপকর্ম ও অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে আমি ও আমার পরিবার রোষানলসহ ইতোমধ্যে কয়েক দফায় হামলার শিকার হয়েছি। তার বিরুদ্ধে আমি ও আমার ছেলের দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন। এই শ্রাবনের সঙ্গে আমার দোকানে অনুপ্রবেশকারী যুবক ফরিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা স্থানীয় ও প্রতিবেশীরা সকলে জানেন। ঘটনাস্থলে উপস্থিত শ্রাবন ও ফরিদ একাধিকবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সঙ্গে কানাঘুষা করে। এ দৃশ্য উপস্থিত অনেকেই দেখেছেন। এরা দুজন মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ছেলের নতুন দোকানের ভেতরে ইয়াবা লুকিয়ে রেখে মামলায় ফাঁসানোসহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে।  
 
তিনি অভিযোগ করে বলেন, শ্রাবন নামের ওই যুবক বিভিন্ন সময় নানা ধরনের লোকজন ব্যবহার করে অন্যকে জব্দ করতে বন্দর কর্তৃপক্ষসহ নানা দপ্তরে কাল্পনিক অভিযোগ দায়ের করিয়ে হয়রানি করে থাকে। তার এমন হয়নানি হতে রক্ষা পায়নি বন্দরের কর্মচারীরাও। তার চক্রান্তে স্থায়ী বন্দর বিপনী মার্কেট এলাকার প্রায় ৭০টি পরিবার উচ্ছেদসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান গুটিয়ে নিঃস্ব হয়েছে। একইভাবে আমার ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়ে ঘটনার ওই দিনই আমার দোকানের বরাদ্দ বাতিলসহ সদ্য খোলা দোকানে তালা লাগিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
 
এ বিষয় প্রশাসনের কর্তাব্যক্তিদের নজর ও সুষ্ঠু তদন্তে মিথ্যা এবং হয়রানিমুলক মাদক মামলা হতে পরিত্রাণ পাবে তার অসহায় পরিবার, সংবাদ সম্মেলনে এমটা প্রত্যাশা করেন শিউলী ইয়াছমীন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক