রাকাবে মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং চালু
মুজিবর্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাকাবে মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের উদ্বোধন হয়েছে। বুধবার (২৩ মার্চ) জেলা পরিষদ মিলনায়ততে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; বাংলাদেশ ব্যাংক, রাজশাহী’র নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায় ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী আব্দুল জলিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও জনগণের দোরগোড়ায় সহজে ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে ইতোমধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয়সহ সকল শাখায় (৩৮৩টি) মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং চালু করা হয়েছে।
মুলতঃ সাধারণ মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যেই রাকাব এই মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা বাস্তবায়ন করলো রাকাব।অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ রাকাব-এ মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং বাস্তবায়নের জন্য ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অনলাইন ও সাধারণ ব্যাংকিং এর যাবতীয় সুযোগ সুবিধা বাস্তবায়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে গ্রাহক সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন ভবিষ্যতে রাকাব একটি আদর্শ ব্যাংক হিসাবে সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, ব্যাংকের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালামকে ক্রেস্ট উপহার দেয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় রাকাব ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধান আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied