আক্কেলপুরে অবৈধভাবে ধান ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি নির্দেশনা না মেনে লাইসেন্সবিহীন ভাবে ধান ক্রয়-বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার
বেলা ১২টায় আক্কেলপুর কলেজ বাজারে দুইটি গোডাউনে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান।এসময় গোডাউনে খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের খাদ্য শষ্য ক্রয়-বিক্রয় এবং মজুদ লাইসেন্স দেখাতে না পারায় ধান ব্যবসায়ী শ্রীবাস ঘোষ ও আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করায় খাদ্য দপ্তরকে সঙ্গে নিয়ে দুইটি গোডাউনে অভিযান চালানো হয়। উপযুক্ত কাগজপত্র না থাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে উপজেলায় আরো অভিযান পরিচালনা করা হবে।’
গোডাউনে অভিযান শেষে মাক্স না থাকায় কলেজ বাজারে কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক অপূর্ব রায়হান, এস আই আরিফুজ্জামান ও আনসার সদস্যরা।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়