কমলগঞ্জে ইউপি সদস্যসের রোষানলে হয়রানির শিকার একটি পরিবার
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীর রোষানলে পড়ে বড়চেগ গ্রামের হারুনুর রশিদের পবিরারটি দিশেহারা বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের সদস্যদের উপর হামলা করে তাদের জড়ানো হয়েছে হয়রানীমূলক মামলায়। গত ১৫ জুন হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হারুনুর রশিদ ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে ইউপি সদস্য মাহমুদ আলীর উপর হামলার মামলার প্রধান আসামী করা হয়েছে হারুনকে। ওই ইউপি সদস্যের রোষানল থেকে রক্ষা পেতে হারুনুর রশিদ সিলেট জেলা প্রসাশকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হারুনুর রশিদ জানান,২০১৮ সালে এলাকায় বিদ্যুৎ লাইন স্থাপনের জন্য সুলেমান মিয়া ও ইউপি সদস্য মাহমুদ আলী গং গ্রামের ৮০টি পরিবার থেকে চাঁদা নেন। এ বিষয়ে তিনি প্রতিবাদ করলে তাকে বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত করা হয়। এই কারনে দুদকে চাঁদাবাজীর মামলা দায়ের করেন তিনি। মামলা করায় সুলেমান ও মাহমুদ আলীরা হয়রানী মূলক মামলা ও হামলা করে তার উপর।
তিনি জানান, গত ১৫ জুন সকালে আমি,সুলতান মিয়া,রুহুল আমিন,মসুদ মিয়া ও সামাদ মিয়া গাড়ী যোগে মৌলভীবাজার যাওয়া পথে দৃর্বৃত্তরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আহত মসুদ মিয়া ও সামাদ মিয়াকে মৌলভীবাজার হাসপাতালে ও সুলতান মিয়া, রুহুল আমিন ও আমি হারুনুর রশিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রাইভেট হাসপাতালে নেয়া হয় এখনো চিকিৎসাধীন আছি। এরিমধ্যে ১৯ জুন রাতে ইউপি সদস্য মাহমুদ আলীকে দূর্বৃত্তরা কুঁপিয়ে আহত করে। এ ঘটনায় মাহমুদ আলীর দায়ের করা মামলায় হাসপাতালে চিকিৎসাধীন থেকেও আমি প্রধান আসামী। হারুন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কি ভাবে আমি হামলা করলাম ? এতে কি প্রমাণ হয়না আমি ও আমার পরিবার ইউপি সদস্যের রোষানলের শিকার। তিনি ও তার পরিবার ইউপি সদস্য মাহমুদ আলীর হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সিলেট জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন। তিনি ইউপি সদস্যের হয়রানী থেকে রেহাই পেতে প্রশাসনের সুষ্টু তদন্ত কামনা করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied